উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পালংখালী সীমান্তের মিজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



