কটিয়াদীর নতুন সহকারী কমিশনার শাকিব শাহরিয়ার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শাকিব শাহরিয়ার যোগদান করেছেন। সম্প্রতি কটিয়াদী উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। কটিয়াদীতে যোগদানের আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।


