শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

