গোপালগঞ্জে ২ হাজার পুলিশ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২ হাজার পুলিশ সদস্য এবং ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি যৌথভাবে দায়িত্ব পালন করছে।

