বীরগঞ্জে শীতের আগমনী বার্তা, রাতে ঝরছে বৃষ্টির মতো শিশির
দিনাজপুরের বীরগঞ্জে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। রাতভর বৃষ্টির মতো ঝরছে শিশির। ভোরে ঘাস, গাছপালা ও ফসলের মাঠ ঢেকে যাচ্ছে শিশিরবিন্দুতে।


