মার্তিনেজের ফেরা ও পাঁচ পরিবর্তনে সাজছে আর্জেন্টিনার একাদশ
লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ক্ষত ভুলে বছর শেষের মিশনে নামছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে আলবিসেলেস্তে শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে মূল একাদশে ফিরছেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।


