শ্রমিক বিক্ষোভের পরও নারায়ণগঞ্জে বন্ধ হয়নি পোশাক কারখানা
নারায়ণগঞ্জের তৈরি পোশাক কারখানাগুলোতে আজ সোমবারও কর্মপরিবেশ স্বাভাবিক ছিল। সকাল থেকে ফতুল্লার বিসিক, শিবু মার্কেট, কাঠেরপুল, আদমজী ইপিজেড, কাঁচপুর বিসিক, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় হাজার পোশাক কারখানায় অন্যান্য দিনের মতো কাজে যোগ দেন শ্রমিকেরা।



