চাঁদা না দিলেই গুলি-আগুন, রাজধানীতে বেপরোয়া সন্ত্রাসীরা
শুক্রবার রাত প্রায় ১১টা। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিপরীতে শ্যামলীমুখী প্রধান সড়কের পাশে অনুরাগ ফার্মেসিতে ক্রেতাদের ওষুধ দিচ্ছিলেন কর্মী মইন উদ্দীন। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে আশপাশ।



