টুঙ্গিপাড়ায় আ. লীগের দলীয় কার্যালয় খুলে দিল নিষিদ্ধ ছাত্রলীগ
দীর্ঘ দুই বছরের বেশি সময় পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ছাত্রলীগের সভাপতি ইফতি জামান পল্লবের নেতৃত্বে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে নেতাকর্মীরা।


