মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, দেখানো কাগজে কী লেখা ছিল?
ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের শাসন করে সেঞ্চুরি তুলে নিলেন, এরপর পকেট থেকে বের করলেন একটি কাগজ। তাতে লেখা, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরি তোমার জন্য।’ ওয়ান্ডারার্সে লিটন দাসের উদযাপনটা তাই কেবল একটি সেঞ্চুরির আনন্দে সীমাবদ্ধ থাকেনি, হয়ে উঠেছে বাবা-মেয়ের ভালোবাসার এক আবেগঘন মুহূর্ত।


