জেমিনাইয়ে যুক্ত হচ্ছে মেমোরি সামারি
ব্যবহারকারীদের সম্পর্কে সংরক্ষণ করা তথ্য দেখা ও সম্পাদনার সুযোগ দিতে ‘মেমোরি সামারি’ নামে নতুন সুবিধা চালু করছে গুগল। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট জেমিনাই ব্যবহারকারীর পছন্দ, আগ্রহ, পেশা ও প্রয়োজন সম্পর্কে কী কী তথ্য মনে রেখেছে, তা এক জায়গায় দেখা যাবে।


