ইট-পাথরের শহরে টেরারিয়ামের গল্প
ইট-পাথরের ব্যস্ত শহরে মানুষ যখন প্রকৃতির একটু ছোঁয়া পেতে ব্যাকুল, তখন ঘর বা অফিসের টেবিলে দীর্ঘমেয়াদে ইনডোর প্ল্যান্টের যত্ন নেওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। সেই ভাবনা থেকেই গড়ে উঠেছে একটি ব্যতিক্রমী উদ্যোগ, এক টুকরো জীবন্ত প্রকৃতিকে কাচের জারে আটকে নিয়ে আসা, যাকে বলা হয় টেরারিয়াম (Terrarium)।



