প্রকাশ হলো জয় শাহরিয়ারের পঞ্চম একক অ্যালবাম ‘বোকা’
দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে শ্রোতাদের মধ্যে একক অ্যালবাম নিয়ে ফিরলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। গত শুক্রবার রাজধানীর ই এম কে সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ পেল শিল্পীর পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’।



