বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ৬৭ মামলা: সংসদে বাণিজ্যমন্ত্রী
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং বাজারে সিন্ডিকেট ও প্রতিযোগিতাবিরোধী কার্যক্রম বন্ধে ৬৭টি মামলা করেছে সরকার। এসব মামলার মধ্যে আটটিতে ইতোমধ্যে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।


