৩০ বছরে প্রথম হারের পর ধৈর্য ধরতে বললেন স্কালোনি
উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে কিছুটা হোঁচটই খেয়েছে আর্জেন্টিনা। ২০১৯ সালের পর প্রথমবার প্রীতি ম্যাচে হার এবং ঘরের মাঠে প্রায় ৩০ বছর পর প্রীতি ম্যাচে পরাজয়ের এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেও ফলাফলকে খুব বেশি পাত্তা দিচ্ছেন না সফলতম কোচ লিওনেল স্কালোনি।


