শ্রমিক নিহতের গুজবে গাজীপুরে বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। শ্রমিক নিহতের গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে তাঁদের এ বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।


