মুক্তি পেলেন ‘ভাইরাল’ অ্যাডভোকেট কামাল
অবশেষে আদালতের নির্দেশে পুলিশ হেফাজত থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রামের ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দেওয়া অ্যাডভোকেট কামাল উদ্দিন। এর আগে আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে নগরের কর্ণফুলী থানা এলাকার বাসা ঘেরাওয়ের পর তাঁকে আটক করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।


