মুক্তিপণের টাকা দিয়েও জিম্মি ছেলের সঙ্গে কথা বলতে পারেননি বাবা
জিম্মি ছেলেকে ফিরে পাওয়ার আশায় একবার নয়, কয়েক দফায় পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন বৃদ্ধ বাবা আব্দুস সামাদ। কিন্তু টাকা নিয়েও কথা রাখেনি অপহরণকারীরা। ছেলের কোনো সন্ধান তো মেলেইনি, উল্টো পরে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়।
