কুয়াকাটায় এক ইলিশ বিক্রি সাড়ে ৮ হাজারে
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। গতকাল শুক্রবার মাছটি পটুয়াখালীর কুয়াকাটা পৌর মেয়র বাজারে আনা হলে নিলামে ৮ হাজার ৫১০ টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী জয়নাল ঘরামী।



