নিষিদ্ধের আলোচনায় আরও ১৩ বালাইনাশক
বিষাক্ত ও মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ১৩টি বালাইনাশকের ব্যবহার নিষিদ্ধ করার বা বাজার থেকে প্রত্যাহারের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এই কীটনাশকগুলো প্রত্যাহারের বিষয়ে ‘বালাইনাশক আইন, বিধিমালাসহ সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা ও করণীয় নির্ধারণে গঠিত বিশেষজ্ঞ কমিটি কাজ শুরু করেছে বলে জানা গেছে।



