চ্যাম্পিয়ন ইউল্যাব
জমজমাট ফাইনাল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল শুক্রবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৫৩ রানে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।


