ডায়াবেটিস প্রতিরোধের বার্তা নিয়ে হাতিরঝিলে ‘এমলিনো ডায়াবিট রান’
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে বিশেষ রানিং ইভেন্ট ‘এমলিনো ডায়াবিট রান’। সচেতনতা ও সক্রিয় জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার হাজারো মানুষ।

