চিঠির হারানো আবেগ ফিরিয়ে আনছে বিটিভি
চিঠি কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়। এর সঙ্গে জড়িয়ে আছে অপেক্ষার মাধুর্য, কাগজের পাতায় লেগে থাকা মায়াময় ঘ্রাণ আর হৃদয়ের গভীর অনুভূতি। বিবর্ণ কালির অক্ষর, ডাকপিয়নের সাইকেলের মিষ্টি ঘণ্টা—সব মিলিয়ে চিঠি হাজার বছরের ঐতিহ্যবাহী যোগাযোগব্যবস্থা ও যাপিত জীবনের অন্যতম অনুষঙ্গ।


