একটি প্রতিবেদন বদলে দেয় রুমনের জীবনের গল্প
ছোটবেলায় স্বপ্ন ছিল ছবি আঁকার। ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করার। সাংবাদিকতা পেশায় আসার কোনো পরিকল্পনাই ছিল না। অথচ একটি ঘটনার বিবরণ লিখতে গিয়ে তৈরি করা মাত্র এক পাতার প্রতিবেদনই বদলে দেয় জীবনের গতিপথ।


