সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ফের দুই দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তার ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন।



