বন্ধুর প্রাণের বিনিময়ে খনন হয়েছিল দিঘি! কোথায় সেই জলাশয়
এক বন্ধুর প্রাণের বিনিময়ে জল ভরেছিল বিশাল এক দিঘিতে! এমনই এক চমকপ্রদ লোককথা জড়িয়ে রয়েছে মুন্সীগঞ্জের রাজা বল্লাল সেনের দিঘির সঙ্গে। কথিত আছে, মায়ের প্রতি ভালোবাসা এবং প্রজাদের পানীয় জলের কষ্ট দূর করার ইচ্ছা থেকেই এই দিঘি খনন করিয়েছিলেন রাজা।



