হাজীরবাগে বাড়ির ছাদ থেকে ফেলে শিশুকে হত্যার অভিযোগ
রাজধানীর যাত্রাবাড়ী মীর হাজীরবাগে ৫তলা একটি বাড়ির ছাদ থেকে আবিদা (৪) নামে এক শিশুকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিটল (২৬) নামে পাশের ফ্ল্যাটের এক তরুণীকে আটক করেছে পুলিশ।

