চোট পেয়ে হাসপাতালে সাদমান ইসলাম
সিলেট টেস্টে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। চোটের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয়েছে তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এই বাঁহাতি ওপেনারকে।

