জুমার গুরুত্ব ও ফজিলত
শুক্রবারকে আরবিতে ‘এওমুল জুমা’ বা জুমার দিন বলা হয়। যেহেতু সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে মুসলমানরা একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্র হয়ে জামাতের সঙ্গে সেদিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজরূপে আদায় করে, সে জন্য এই নামাজকে জুমার নামাজ বলা হয়।


