সৃজনশীল অর্থনীতির বিকাশে ব্র্যাক ও ইউনেস্কোর সমঝোতা
বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে একসঙ্গে কাজ করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্র্যাক ও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। এ অংশীদারত্বের মাধ্যমে দেশের সৃজনশীল শিল্পের সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাতের উন্নয়নে একটি জাতীয় রূপরেখা প্রণয়নে সহায়তা করা হবে।



