মেসি যেখানে শূন্য, রোনালদো সেখানে ১১ বার ‘পারফেক্ট’
জাদুকরী পারফরম্যান্সের ধারা বজায় রেখে ক্যারিয়ারের আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে গতকাল রাতে আল-খুলুদের বিপক্ষে ম্যাচে স্রেফ ১৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে দলকে ৫-৩ গোলের জয় উপহার দেওয়ার পাশাপাশি ফুটবল বিশ্বে নিজের মুকুটে যোগ করলেন নতুন এক কীর্তি।


