ইনানীতে গ্যাস নির্গমনের ঘটনায় ১৪৪ ধারা জারি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন লাগার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য বিস্ফোরণ ও অন্যান্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় ঘটনাস্থলের চারপাশে ২০০ মিটার এলাকায় জনসাধারণের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।



