১২৭ রান করেও শ্রীলঙ্কার কাছে হারল সোহান-সাব্বিররা
হংকং সিক্সেসে আগের ম্যাচে ৯৪ রান করেও স্কটল্যান্ডের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়াই করেছিল বাংলাদেশ। তবে একই দিনে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সামনে ১২৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েও জয়ের দেখা পেল না সাব্বির-রনিরা।


