ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ
সেশেলস, সিঙ্গাপুর, মন্টেনিগ্রো ও গ্যাবনকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে এসে আর পারল না অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলাররা। আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের টায়ার ‘ই’র ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।



