দিনলিপির আলোয় কবির ভুবন
কবি যখন গদ্য লেখেন, তখন সেই গদ্যে কবিতার মেজাজটুকু রয়েই যায়। কবি আলতাফ হোসেন বাংলা কবিতায় স্বতন্ত্র কণ্ঠের অধিকারী; একই সঙ্গে গদ্যেও তিনি সমান পারদর্শী। সদ্য প্রকাশিত তার কবির জার্নাল বইটি পড়লে যেন সেই সত্যেরই প্রমাণ পাই আমরা।


