শ্বশুর-শাশুড়ির সেবা নিয়ে ইসলামের বিধান কী
বিয়ের পর শ্বশুর-শাশুড়ির সেবাযত্ন করা নিয়ে আমাদের সমাজে বহু পরিবারে নানা ধরনের টানাপোড়েন তৈরি হয়। সাধারণ প্রথার কারণে অনেক সময় পুত্রবধূর ওপর তাঁদের সেবাশুশ্রূষা, রান্নাবান্না ও গৃহস্থালির যাবতীয় কাজের বাধ্যতামূলক প্রত্যাশা করা হয়।



