রেস্টুরেন্টে ফোন ধরেনি কেউ, এরপরই হামলা
খুলনা নগরীতে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। গত শনিবার নগরীর সন্ধানী ক্লিনিকে হামলার পর বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে আহসান আহমেদ রোডের পিটিআই মোড়সংলগ্ন চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।



