সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়
মাথায় মহাজনের ঋণ। আতঙ্ক জলদস্যুদের দৌরাত্ম্যের। ঝুঁকি রয়েছে প্রাকৃতিক দুর্যোগেরও। সঙ্গে ভারতীয় জেলেদের নিয়ে অনুপ্রবেশের শঙ্কা। চতুর্মুখী সংকটের মধ্য দিয়ে আগামীকাল শুক্রবার সুন্দরবনে শুঁটকি উৎপাদনে যাচ্ছেন হাজারো জেলে ও মাছ ব্যবসায়ীরা।



