মুন্সীগঞ্জে লুন্ঠিত এসএমজির ২২ রাউন্ড তাজা গুলি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে একটি বালুর মাঠ থেকে পুলিশের লুন্ঠিত চায়না এসএমজির ২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সদস্যরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে জেলার লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই গুলি উদ্ধার করে।



