পুরাতন বাণিজ্যমেলার মাঠে গেট-স্থাপনা ভাঙচুর
রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ না করায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে মেলার জন্য নির্মিত গেট ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন তাঁরা।



