আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁর বাড়িতে অভিযান চালায় শাহজাদপুর থানা পুলিশ।


