ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের এক দশক উদ্যাপন
নীতি-সংলাপ, গবেষণা, উদ্ভাবন ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার এক দশক উদ্যাপন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) অর্থনীতি বিভাগ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ইকোনোব্রিয়াম ৫.০’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



