প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে এনসিপির প্রতিনিধিদল সচিবালয়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার সংলাপে বসছে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংলাপে অংশ নিতে এনসিপির প্রতিনিধিদল সচিবালয়ে গেছে।