শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
রাজধানীর খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটির বাবা শুক্রবার খিলক্ষেত থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন।



