দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, পাগলা মসজিদে বিশ্বাসের অনন্য নজির
একটি একটি করে খোলা হলো ১৫টি দানবাক্স। বেরিয়ে এল দেশি-বিদেশি মুদ্রায় ঠাসা ৫১টি বস্তা। কোথাও টাকার স্তূপ, কোথাও সোনা-রুপার অলংকার। এসব টাকা গুনতে দিনভর ব্যস্ত সময় পার করলেন কয়েক শ শিক্ষার্থী, ব্যাংকার ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী।



