নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ
নরসিংদীর পলাশ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় এই ঘটনা ঘটে।



