আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন নাজিফা তুষি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর স্নো লেপার্ড পুরস্কার জিতেছেন নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত রইদ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক এই সম্মাননা অর্জন করেন তিনি।



