‘মান্নাতে’ শাহরুখের কথার দাম নেই, সব সিদ্ধান্ত নেন গৌরী!
বলিউডি নায়ক শাহরুখ খানের প্রাসাদতুল্য বাংলো মান্নাত-এর নামফলক থেকে শুরু করে অন্দরসজ্জা—সবকিছুই ঠিক করেন অভিনেতার স্ত্রী গৌরী খান। পর্দায় যতই দাপট দেখান না কেন, বাড়িতে তাঁর কথার বিশেষ গুরুত্ব নেই বলে জানিয়েছেন শাহরুখ নিজেই।

