গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নড়াইলে শেখ হাসিনার মানহানির অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হয়েছে পুলিশ। বুধবার সকালে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) পরোয়ানা তামিল করতে তাঁর বাসায় যান।



