বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির কমিটির সভাপতির
ময়মনসিংহের ফুলপুর বাজার এলাকায় বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি করা যাবে না—এমন ঘোষণা দিয়েছে স্থানীয় ‘ফকির কমিটি’। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং কারাদণ্ডের মুখে পড়তে হবে বলেও মাইকিং করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



